ভূমিকম্প : কুমিল্লায় ৮০ নারী শ্রমিক হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি
ভূমিকম্পের সময় ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক ভয়ে অচেতন হয়ে পড়েন। এদের মধ্যে ইপিজেডের বেপজা হাসপাতালে ৫০ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও দৌড়ে বের হতে গিয়ে আরও ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অচেতন হয়ে অফিসের মেঝেতে পড়ে ছিলেন। আহতদের উদ্ধার করে বেপজা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে কেউ গুরুতর আহত হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই এখন বাসায় অবস্থান করছেন।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, কুমিল্লা মেডিকেলে অন্তত ৩০ জনকে নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights