ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন তিন শতাধিক সিরীয় সেনা

অনলাইন ডেস্ক

রাশিয়ার তিন শতাধিক সেনাসদস্য এবং ৬০ ইউনিট বিশেষ সামরিক সরঞ্জামাদি সিরিয়ায় ভূকম্পন বিধ্বস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা সিরিয়ায় ধ্বংসস্তূপ সরানো এবং ভূমিকম্পের প্রভাব কাটানোর মতো কর্মকাণ্ডে নিয়োজিত আছে। এই কাজে তিন শতাধিক সৈন্য এবং ৬০ ইউনিট বিশেষ সামরিক সরঞ্জামাদি নিয়োজিত আছে। খাদ্য প্যাকেজ এবং জীবাণুনাশকসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করেন। ২০১৫ সাল থেকে রুশ সেনারা আসাদ বাহিনীকে স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলায় সহায়তা করে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করলে রাশিয়া সেখানে অবস্থান পোক্ত করে।
গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ কারণে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানা সত্ত্বেও পশ্চিমা বিশ্ব আসাদ সরকারের প্রতি অবস্থান নমনীয় করবে না বলে জানিয়েছে। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক কিছু সংস্থা সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights