ভোট বর্জনে ছাত্রদলের লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সরকার পদত্যাগের একদফা এবং ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে বৃহস্পতিবার সেগুনবাগিচার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচএম আবু জাফর, সহসাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, সহসাংগঠনিক সম্পাদক আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights