সরিয়ে দেওয়া হয়েছে আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ শাহ্ জাহাঙ্গীরকে

অনলাইন ডেস্ক
পরীক্ষায় নকল সরবরাহ, টাকা আত্মসাৎ এবং নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগের পর ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মো. জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার প্রকাশিত একটি প্রজ্ঞাপন থেকে বদলির এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিবিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার শাহ্ মো. জাহাঙ্গীর আলম (১৬৭৮)কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন বা বেতনক্রমে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে দর্শন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হলো।
সেই সঙ্গে আগামী ২৫ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights