টেকনাফে বিদেশি মদ-বিয়ার জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদ এবং ২১২ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা।

আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, বুধবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফের নোয়াপাড়া বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারীকে আটক করে। এসময় অন্য একজন আসামি পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারির দেহ ও আশপাশ তল্লাশি করে মোট ২১২ ক্যান বিয়ার ১৭ টি বিদেশী কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights