ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার : যুবলীগ নেতা আদিল জামিনে মুক্ত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় তৃতীয় ধাপে সদর উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবলীগ নেতা জাকারিয়া আদিল পুলিশ হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার চিফ জুডিসিয়াল আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।
এর আগে গত বুধবার দুপুরে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বগুড়া শহর যুবলীগ নেতা জহিরুল ইসলাম মানিক জানান, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।
