ভোলায় ২০ রোগী পেল ১০ লাখ টাকার অনুদান

ভোলা প্রতিনিধি
ভোলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ (২ জুলাই) সকালে ভোলা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

এসময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা আক্তার চৌধুরীসহ সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights