ম: সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা উপজেলার ইছাখালী ইউনিয়নের বাসিন্দা এনামুল হকের স্ত্রী।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানিয়েছেন, বেলা ১১টার দিকে মস্তাননগর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফিরোজা। ঠাকুরদিঘী এলাকায় মাইক্রোবাসের সাথে তার শরীরের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights