মতিঝিলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেল ফরাজী (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। রাসেল ফরাজী পিরোজপুর জেলার সদর থানার ডুমরী তলা এলাকার মো. আজাহার ফরাজীর ছেলে।

শনিবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার রাসেল দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকার কলাবাগান থানায় ২০১৪ সালের ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি রাসেল দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিল।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights