মনোনয়নপত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। বুধবার দুপুর ১টার সময় নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিল এর কাছে মনোনয়নপত্র তিনি দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সকাল সাড়ে ১১টার সময় সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী।

সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে দুপুরে নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিল এর কাছে মনোনয়নপত্র তিনি দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights