মন্ত্রিসভায় স্থান হয়নি যেসব হেভিওয়েটের

নিজস্ব প্রতিবেদক

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান হয়নি বিএনপির অনেক জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও হেভিওয়েট নেতার। অথচ, গত কয়েক দিন ধরে অনেকেরই নাম আলোচনায় ছিল। মন্ত্রিসভায় স্থান না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ড. এম ওসমান ফারুক, মীর নাছির উদ্দিন, আমান উল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, লুৎফুজ্জামান বাবর ও বরকত উল্লা বুলু।

মন্ত্রিসভায় স্থান না পাওয়া এই নেতারা তারেক রহমানের বিদেশে নির্বাসনকালে এবং বেগম খালেদা জিয়ার কারাগারে থাকার সময় দলকে সক্রিয় রাখতে ভূমিকা রেখেছেন। অবশ্য এই হেভিওয়েটরা মন্ত্রিসভায় না থাকার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃ পর্যায়ের অনেকেই বলছেন, হয়তো দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। এ ছাড়া দলের ভিতরেও তো অনেক গুরুত্বপুর্ণ দায়িত্ব রয়েছে, মন্ত্রিসভায় স্থান না পাওয়াদের সেখানেও যুক্ত করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights