মহেশপুরে সীমান্তে ভারতীয়সহ ২০ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় এক ভারতীয়সহ ২০ জনকে আটক করেছেন ৫৮ বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক এইচ.এম সালাহউদ্দিন চৌধুরী জানান, রবিবার সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ৫৮ বিজিবির মাটিলা বিওপির টহল দল ২০ জন নারী-পুরুষকে আটক করে। তাদের মধ্যে শিশু ১ জন, নারী ৯, পুরুষ ১০ জন। আটকদের মধ্যে একজন ভারতীয় আর বাকিরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights