মাগুরায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক

মাগুরায় আলী আকবর (৭৮) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

আলী আকবর জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। তার কয়েদি নম্বর-৩০৭১। তিনি খুন, ডাকাতি ও অস্ত্রসহ চারটি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কারা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় আলী আকবরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, ১৯৮৯ সাল থেকে খুন ডাকাতি ও অস্ত্র মামলায় যাবজ্জীবন কারা ভোগ করছিলেন আলী আকবর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিল।

তিনি আরও জানান, বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights