মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল ভোট!

ঘটনাটি ইউরোপের দেশ স্পেনের। দেশটির লা রিওজা প্রদেশের ছোট্ট গ্রাম ভিলারোয়ায় সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। সেখানে স্থানীয় নির্বাচনে মাত্র ৩০ সেকেন্ডেই ভোটাররা তাদের ভোট দেওয়া শেষ করেছেন। আর এভাবেই নজির গড়ে ফেলেছেন ওই গ্রামের ভোটাররা।

জানা গেছে, ওই গ্রামে ভোটার রয়েছে মাত্র ৭ জন। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডেই ভোট দেন ওই ৭ ভোটার। অতীতে এই নির্বাচনে তারা ৩২ সেকেন্ডের মধ্যে ভোট দিয়েছিলেন। ১৯৭৩ সাল থেকে ওই এলাকার মেয়র পদে রয়েছেন সালভাদর পেরেজ। তিনি বলেছেন, “আমি এই ব্যাপারে নিশ্চিত যে, সাতটি ভোট আমিই পাব।”

তিনি আরও জানিয়েছেন, গ্রামের বাসিন্দারা ভোটদানের প্রক্রিয়ায় খুব ভাল প্রশিক্ষিত। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই তারা ভোট দেন। কোন গ্রাম কত আগে ভোট দেবে, এই নিয়ে স্পেনের গ্রামগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। স্পেনের আরও একটি গ্রাম ইলান দে ভাকাসের সঙ্গে প্রতিযোগিতা করেছেন ভিলারোয়ার বাসিন্দারা। ইলান দে ভাকাস গ্রামের ভোটারের সংখ্যা ৩ জন। তবে তাদেরকে টেক্কা দিয়েই ৩০ সেকেন্ডে ভোট দিয়ে নজির গড়েছেন ভিলারোয়ার বাসিন্দারা। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights