মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বরকত উল্লাহ বুলুর

নোয়াখালী প্রতিনিধি

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল গেইটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলা বিএনপি, চৌমুহনী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বরকত উল্লাহ বুলু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবীদের কোনো দল নেই। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেফতার করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, কেন্দ্রীয় কৃষকদলের নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী, বিএনপি নেতা জহির উদ্দিন হারুন ও মাহফুজুল হক আবেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights