মাদকপাচারের দায়ে কুয়েতে দুই পুলিশ সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

অনলাইন ডেস্ক
কুয়েতের মাদকপাচারের চেষ্টা করার দায়ে দুই পুলিশ সদস্য এবং একজন কাস্টমস পরিদর্শককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

দেশটির আপিল বিভাগ এই তিনজনের দণ্ড বহাল রেখেছেন। তারা কুয়েত বিমানবন্দরে এক মিলিয়ন নিষিদ্ধ লাইরিকা ট্যাবলেট পাচারের চেষ্টা করেছিলেন।

স্থানীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মাদকবিরোধী পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছিল। তারা সাতটি স্যুটকেসে করে এই মাদকপাচার করছিলেন। তবে গ্রেফতারের তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

লাইরিকা ট্যাবলেট অনেক দেশে নিষিদ্ধ, কারণ এটি অপব্যবহার এবং আসক্তির জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সাম্প্রতিক মাসগুলোতে কুয়েত কর্তৃপক্ষ বেশ কয়েকটি মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সূত্র: গাল্ফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights