মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

বগুড়া ব্যুরো

বগুড়ায় মাদকবিরোধী অভিযান ও মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়াকে দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং চেম্বারের সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বগুড়ার উপ-পরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতারা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights