মাদারীপুর কৃষক দলের সভাপতি অলিউর, সম্পাদক অহিদ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর কৃষকদলের জেলা কমিটি গঠন করা হয়েছে। সদ্য গঠিত কমিটির সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট অলিউর রহমানকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অহিদুজ্জামান খান।

এই কমিটি অনুমোদন দিয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জারিফ তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

১১ সদস্যের এই কমিটি বুধবার অনুমোদন দেয়া হয়। কমিটি গঠনের পর বুধবার রাতে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দলটির সমর্থকরা।
কমিটির অন্য সদস্যরা হলেন, রফিকুল ইসলাম টিপু, ওবায়দুর রহমান পলাশ, এফএম উজ্জ্বল, নাসির খান, জাকির হোসেন, আবুল বাসার, জামাল মৃধা, শাহজাহান খান, মাহমুদ হোসেন সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights