মাদারীপুরে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী।

আজ শুক্রবার সকালে বিষয়টি রিটার্নিং অফিস থেকে নিশ্চিত হওয়া গেছে। মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান এবং কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে এই লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান এই অভিযোগ করেন। অভিযোগকারী দুজনেই দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

অভিযোগে দাবি করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত আবদুস সোবহান গোলাপ গাড়ীবহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল, বাদ্য যন্ত্র, বাঁশি বাঁজিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। যা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের সামিল।
স্বতন্ত্র প্রার্থী তৌফিকুজ্জামান বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছি। আশা করি রিটার্নিং অফিসার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত বিষয় খতিয়ে দেখার জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights