মাদারীপুরে আলোচিত চার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের খোয়াজপুরে আলোচিত ৪ হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতর স্বজনরা বলেন, মসজিদে ঢুকেও শেষ রক্ষা হলো না। মসজিদের মধ্যে ঢুকে কি নির্মমভাবে কুপিয়ে চারজনকে হত্যা করা হলো! আমরা সরকারের কাছে দাবি জানাই, এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচার নিশ্চিত করুন। নিহতের পরিবারগুলো পথে পথে ঘুরছে, পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে খুনিরা। মায়ের চোখের সামনে সন্তানের এমন লাশ আমরা আর দেখতে চাই না। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আতাউর সরদারের মা সুফিয়া বেগম, শ্রী মাহমুদা আক্তার, নিহত সাইফুল সরদারের শ্রী সেতু আক্তার, নিহত অলিল সরদারের স্ত্রী রজিনা বেগম, চাচা মজিবর সরদার, নিহত তাজেলের মা বিলকিস বেগম, জুনিয়র সাকিবসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights