আমরাও চাই দ্রুত সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক : দুদু

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা বলেন দুদু।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‌‘৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে?, সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।’

এ সময় প্রশিক্ষণ কর্মশালায় আরও যোগ দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ আরও অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights