মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এরপর দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে বর্ষপতি পালন করা হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান, জেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান জ্যাতি খান, সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহামুদ আবির, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান সামস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেল, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদারসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights