মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্যদিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাত ১২টা ১মিনিটে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদের স্মরণ করা হয়।
এ ছাড়া জেলা আওয়ামী লীগ,জেলা বিএনপি, মানিকগঞ্জ ফিফটি প্লাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারী রেসরকারী প্রতিষ্ঠান শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান।
