মানিকগঞ্জে কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী, চামটা ও খাগড়াকুড়ি এলাকার কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে চামটা মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে কৃষিজমি রক্ষার জোর দাবি জানান।

তারা বলেন, এ এলাকায় ভুট্টাসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয় এবং অনেক স্থানে ইতোমধ্যে বসতিও গড়ে উঠেছে। নির্বিচারে মাটি কাটা হলে একদিকে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে অবকাঠামোগত ঝুঁকিও বাড়বে।

বক্তারা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে মাটি কাটা চলতে থাকলে ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন তরা সেতু হুমকির মুখে পড়তে পারে।

মানববন্ধন থেকে দ্রুত মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights