মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!

মানিকগঞ্জ প্রতিনিধি
পারিবারিক কলহে মানিকগঞ্জের সদর উপজেলায় আখি আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আখি আক্তার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকার সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল জানান, খবর পেয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

মৃতের মামা আল-আমিন খানের অভিযোগ, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে আখি আক্তারের স্বামী সৌদি আরব পাড়ি জমান। এরপর থেকে তার শাশুড়ি, ননদ ও দেবরের বউ মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। একপর্যায়ে পারিবারিক কলহের কারণে বাড়ির রাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights