জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি ছাত্র ফেডারেশনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতীয় ঐক্য সমুন্নত রাখতে গণঅভ্যুত্থান অংশগ্রহণকারী সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

আজ শনিবার জুলাই হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ ‘সংহতি যাত্রা’র পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি মশিউর রহমান রিচার্ড এই দাবি জানান।

মশিউর রহমান রিচার্ড বলেন, আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করা হচ্ছে। যে সাইন্সল্যাবে গণঅভ্যুত্থানের আন্দোলনের অন্যতম হাব ছিল,স্বৈরাচারবিরোধী আন্দোলনে সকল ছাত্র-জনতা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছে। সেখানেই ছাত্ররা নিজেরা নিজেরা মারামারিতে জড়িয়েছে। আমরা শুরু থেকেই জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম। জাতীয় ঐক্য রক্ষায় এর বিকল্প নাই। আমরা বিভক্ত না হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে একসাথে হলে প্রকৃত বৈষম্যবিরোধী গড়তে পারবো।

সমাবেশ শেষ করে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে কাঁটাবন গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights