মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: হাফিজ ইব্রাহিম
ভোলা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষের সম্পদ লুট করেছে। আমরা ওই পরিবেশ আর চাই না। তাই মানুষের গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি।
আজ সোমবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। এ সময় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন হাফিজ ইব্রাহিম।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ।
