মার্কিন নৌবাহিনী হাজার কিলোমিটার দূরে সরে গেছে, দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে আগের দফার সংঘাতের সময় দেশটি থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে নিজেদের যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এমন দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা পরিষদের প্রধান আলী ফাদাভি।

তিনি বলেন, মার্কিন নৌবাহিনী যখনই ইরানের কাছাকাছি আসার চেষ্টা করেছে, তখনই দ্রুত পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। এর ফলে মার্কিন বাহিনীকে ইরান থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হয়েছে।

আলী ফাদাভি আরও বলেন, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও দেশটির জনগণকে নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে আনতে পারেনি ওয়াশিংটন। নানা ধরনের চাপ প্রয়োগের পরও ইরানিদের নতি স্বীকার করাতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার বিষয়ে আলী ফাদাভির এ দাবির পক্ষে বিস্তারিত তথ্য বা স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights