মালয়েশিয়া যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া যুবদলের সাবেক সদস্য স্বপন সরকারের সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) বাদ মাগরিব কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ে মালয়েশিয়া যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদল সিনিয়র সহ-সভাপতি নূরে সিদ্দীকী সুমন, সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সভাপতি শেখ মো. সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনসহ যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী। পরে স্বপন সরকারের প্রয়াত বাবা ফজর আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়া যুবদলের সাবেক সদস্য স্বপন সরকারের বাবা ফজর আলী (৭৭) গত ২৮ জুন দিবাগত রাতে নরসিংদীর পুরানচরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights