মালানের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

৯০ বলের ঘর পেরিয়েই শতক ছুঁয়েছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। জো রুট আর মালানের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে ছুঁটছে ইংলিশরা।

ওপেনার জনি বেয়ারস্টো (৫৯ বলে ৫২ রান) সাকিব আল হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরলে হাল ধরেন মালান আর জো রুট।

ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়তে চলেছে।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু’টি করে ম্যাচ জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights