মিজোরামে ভেঙে পড়ল নির্মাণাধীন রেলসেতু, নিহত ১৭

অনলাইন ডেস্ক

ভারতে নির্মাণাধীন একটি রেলসেতু ভেঙে পড়েছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এতে আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন তারা।
এদিকে, এই ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights