মুন্সিগঞ্জে অপ্রাতিষ্ঠানিক যুব ঋণ বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে অপ্রাতিষ্ঠানিক যুব ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার সময় মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এই ঋণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা-তুল জান্নাত।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার মিহির কুমার পাইক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা সমবায় অফিসার রেজাউল বারী, উপজেলা প্রকৌশলী শফিকুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা জোসনা আক্তারসহ সদর উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights