বোচাগঞ্জে দুই ব্যবসায়ীর জরিমানা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা।
অভিযানে সার ব্যবসায়ী মেসার্স আমেন ট্রেডার্সকে ১০ হাজার ও মের্সাস সাদেকুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইনের ২০০৬ এর ৮ (১) ও ৮(২) ধারায় মেসার্স আমেন ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারাায় মের্সাস সাদেকুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে সার ব্যবসায়ীদের অবৈধ সার বিক্রয় বন্ধ ও বেশি দামে সার বিক্রি না করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণের সুবিধার্থে এই অভিযান চলমান থাকবে।
