মুন্সীগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরাফাত খান ওরফে রাব্বি (২১) পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি হুমায়ুন খানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকায় আরাফাত খান ওরফে রাব্বি (২১)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights