মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থীর অংশগ্রহণে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থীর অংশগ্রহণে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রথযাত্রা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ভক্তদের ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও উচ্ছ্বাসে পুরো শহর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থী।

রথযাত্রা উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights