‘মুম্বাই অনিরাপদ’, সাইফের কথা বলতে গিয়ে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ

অনলাইন ডেস্ক
সাইফ আলীর ওপর হামলার বিষয় নিয়ে কথা বলার সময় সংবাদমাধ্যমের উপর মেজাজ হারালেন জ্যাকি শ্রফ। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘এই ঘটনা যে হৃদয়বিদারক তা নিয়ে কোনও সন্দেহ নেই।’

জ্যাকির কথায়, ‘ এই ঘটনায় মানে এটা না যে পুরো মুম্বাই শহর আর নিরাপদ নয়। এবার থেকে তারকাদের নিজের ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন।’

প্রসঙ্গত, বিপদ কেটে গেছে, দ্রুত সেরে উঠছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সাইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জেহ। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights