মুম্বাই বিমানবন্দর থেকে কামাল রশিদ খানকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ভারতের বিতর্কিত অভিনেতা কামাল রশিদ খানকে (কেআরকে) গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিজের গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন কামাল রশিদ নিজেই। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্টে।

কেআরকে লিখেছেন, ‘গত এক বছর ধরে আমি মুম্বাইয়ে রয়েছি। আমার সমস্ত মামলার শুনানির তারিখে আমি কোর্টে উপস্থিত হয়েছি। নতুন বছর উপলক্ষে দুবাই যাচ্ছিলাম। কিন্তু এয়ারপোর্ট থেকে মুম্বাই পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, ২০১৬ সালের একটি মামলার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তারের জন্য বলিউড অভিনেতা সালমান খানকে দায়ী করেছেন কামাল। তিনি লিখেছেন, সালমান খান বলেছেন- আমার কারণে তার ‘টাইগার থ্রি’ সিনেমা ফ্লপ করেছে। থানা বা জেলে যদি আমি মারা যাই, তাহলে আপনারা জানবেন, এটি হত্যা। আর আপনারা সবাই জানেন এর জন্য কে দায়ী।’
এরপর ওই পোস্টে কেআরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন। উল্লেখ্য, বলিউড তারকাদের প্রায় সময়েই বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় কামাল রশিদ খানকে। বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তার দ্বন্দ্ব আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights