মেঘনায় অবৈধ মাটি বহনকারী বাল্কহেডসহ আটক ৯

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত মাটি বহণকারী দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দুইটার দিকে চাঁদপুর কোস্টগার্ড মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হক।

অভিযান চলাকালে চাঁদপুর মেঘনা নদী হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাত্রিকালীন সময়ে অবৈধভাবে মাটি বহনকারী দুটি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাটি ভর্তি বাল্কহেড ও আটককৃতদের চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights