মেসিদের হারে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ে ফেররান তরেসের গোল জয় পায় স্প্যানিশরা। হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

এ সময় জাতীয় দলের দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। বরং আবেগে আপ্লুত হয়ে তিনি দ্রুতই সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমি কী চাই, সে বিষয়ে আমার একটা ধারণা আছে। আমি আমার চুক্তির মেয়াদ পূর্ণ করব। এই সুযোগ দেওয়ার জন্য আমি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়ে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি। আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের আগে কিছুটা সময় নেওয়া আমার জন্য যৌক্তিক।

মেসিদের এই কোচ বলেন, এই জায়গাটা চমৎকার, এটা সত্যিই স্বপ্নের মতো একটা কাজ। জীবনে কখনো ভাবিনি আমি এই অবস্থানে আসব। কাজ চালিয়ে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন। যেমন এমন একটা দল বা গোষ্ঠী গড়ে তোলা, যা হয়তো আর কখনোই এভাবে গঠিত হবে না। বিষয়টি আমার হৃদয়ে গভীর বেদনা জাগায়।

এরপর কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। সংবাদ সম্মেলন মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সবাই তাকে করতালির মাধ্যমে বিদায় জানান। আর্জেন্টিনার জন্য এক কঠিন মুহূর্তে স্কালোনি এমন এক সাহসী মন্তব্য করলেন, যা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্কালোনির ভবিষ্যৎ

বর্তমান পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তি রয়েছে। তিনি স্পষ্ট করেছেন, অন্তত ওই সময় পর্যন্ত তিনি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর কী হবে? ঠিক এখানেই অনিশ্চয়তা দেখা দিচ্ছে। আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্কালোনি।

বিশ্বকাপের পরাজয়, জাতীয় দল থেকে লিওনেল মেসির সম্ভাব্য অবসরের গুঞ্জন এসবের পাশাপাশি স্কালোনির বিদায় নেওয়ার বিষয়টি ঘটলে, তা হয়তো আর্জেন্টিনার ফুটবলে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

এক দশক আগে মেটলাইফ স্টেডিয়ামে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। ঠিক দশ বছর পর লা আলবিসেলেস্তে আরেকটি হৃদয়বিদারক শিরোপা ম্যাচে পরাজিত হলো। ২০১৬ সালে চিলির কাছে হারের পর, মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন। ফাইনালের পর মেসি এখনো সংবাদমাধ্যমের সামনে আসেননি। কে জানে, এটি আক্ষরিক অর্থেই একটি যুগের অবসান হবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights