মেহেরপুরে অসচ্ছল ক্রীড়া ও সংস্কৃতি কর্মীদের মাঝে চেক বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

জেলার অসচ্ছল সংস্কৃতিসেবী, ক্রীড়াসেবী ও ভিক্ষুকদের মাঝে চেক বিতরণ এবং প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চেক ও ট্যাব বিতরণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ।
অনুষ্ঠানে মোট ১৭ জন অসচ্ছল ক্রীড়াসেবীকে ৪ লাখ ৮ হাজার টাকা, ৯ জন অসচ্ছল সংস্কৃতি সেবীকে ১ লাখ ৭২ হাজার ৮০০ টাকা, ৫৫ জন ভিক্ষুককে ৩৪ লাখ ৬৬ হাজার টাকার চেক এবং নবম ও দশম শ্রেণির ২৭২ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights