মোংলা উপজেলায় মন্দিরের নিরাপত্তা জোরদার

বাগেরহাট প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার সব মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে মন্দিরে থাকবেন নৌবাহিনীর সদস্যরা।

রবিবার বিকালে মোংলা উপজেলার দিগরাজ বাজারে সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে বিএনএস মোংলা নৌঘাঁটির অধিনায়ক কমান্ডার তৌহিদুল হক ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

কমান্ডার তৌহিদুল হক ভূঁইয়া বলেন, মোংলা উপজেলায় ৩২টি শারদীয় দুর্গাপূজা মন্ডপে এবার পূজা উদযাপন হবে। এসব মন্ডপে পূজারিরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য নৌবাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন। একই সাথে টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights