মোটরবাইক কিনে না দেয়ায় স্বাধীনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাইক কিনে না দেয়ায় বরিশাল নগরীতে সাজ্জাদ হোসেন স্বাধীন (১৮) নামে এক তরুন বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার নগরীর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্বাধীনের চাচা মো. আশিক জানান, গত কয়েকদিন ধরে একটি মোটর সাইকেলের বায়না ধরে ভাতিজা স্বাধীন। মোটর সাইকেল কিনে না দেয়ায় বুধবার রাতে বিষপান করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান স্বাধীন।

কোতয়ালী মডেল থানার এসআই পার্থ সারথী বলেন, এক তরুন আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ নেই। বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights