মোরেলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে তিনি উপজেলা সদর, দৈবজ্ঞহাটি, বণগ্রাম ও বলইবুনিয়া ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, মহিলাদল সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, বদিউজ্জামান মহারাজ, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নুসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights