মৌলভীবাজারে পাঠাগারে বই বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদের পাঠাগারে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে পাঠাগারের আলমারী ও বই বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান আলমারী ও বই মসজিদ কর্তৃপক্ষের হাতে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার ইয়াহহিয়া আহমেদ চৌধুরী, ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী বাবুল, মাস্টার ট্রেইনার আব্দুন নুর আনোয়ারী ও হিসাব রক্ষক আশিক আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights