নাশকতার দায়ে বিএনপির ৪ জনের জেল

আদালত প্রতিবেদক

নাশকতার মামলায় রাজধানীর ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপির চার নেতাকর্মীকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত বাকি তিন আসামি হলেন ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভাটারা থানার বিএনপির নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করে নাশকতা করে। এরপর পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights