ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত গোল দেওয়ায় শাস্তি পেলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরা

অনলাইন ডেস্ক

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর জোসকো জিভার্দিওলের ক্রস থেকে গোল করেন হালান্ড। শুরুতে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিয়ে গোলটি বাতিল করেন। পরে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর হালান্ডকে অনসাইডে বিবেচনা করে গোল বহাল রাখা হয়। ওল্ড ট্র্যাফোর্ডে ঘটে যাওয়া সেই চরম ভুলের খেসারত শেষ পর্যন্ত গুণতেই হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট (ভিএআর) রেফারিদের। চরম ভুলের শাস্তি পেয়েছেন দুই ভিএআর রেফারি।

এ সপ্তাহের প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে ম্যাট ডোনোভিও ও তার সহকারী ব্লেক আনট্রোবাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রিমিয়ার লিগের রেফারিং বডি প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার নির্বাহী দল। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি করেন হালান্ড।

রবিবার ম্যানচেস্টার ডার্বির শেষ বাঁশি বাজার মাত্র তিন ঘণ্টার মাথায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে রেফারিদের কমিটি। এনজো ফার্নান্দেজ স্পষ্ট অফসাইডে থাকা সত্ত্বেও আর্লিং হলান্ডের গোলটি ভুলবশত বহাল রেখেছিলেন ডোনোভিও।

ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিরতির আগের এই শেষ রাউন্ডের ম্যাচ পরিচালনাকারী রেফারিদের তালিকা থেকে ম্যাট ডোনোভিও এবং তাঁর সহকারী ব্লেক অ্যান্ট্রোবাস—উভয়কেই বাদ দেওয়া হয়েছে।

পেশাদার রেফারি কমিটির এক মুখপাত্র বলেন, ‘গত রবিবারের ম্যানচেস্টার ডার্বির পর এই সপ্তাহের কোনো ম্যাচেই ম্যাট ডোনোভিও ও ব্লেক অ্যান্ট্রোবাসকে দায়িত্ব দেওয়া হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘রেফারি কমিটির প্রধান হাওয়ার্ড ওয়েব ও তার পরিচালনা পর্ষদ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর অর্থ হলো, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রধান ভিএআর এবং সহকারী ভিএআর অন্তত আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত কোনো ম্যাচে রেফারিং করতে পারবেন না।‘

ম্যাচ শেষের বাঁশি বাজার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডোনোভিওকে ফোন করে জবাবদিহি চান হাওয়ার্ড ওয়েব। পেশায় সাবেক শিক্ষক ডোনোভিও মূলত এসেক্সের বাসিন্দা ও টটেনহ্যামের অনুরাগী সমর্থক; যিনি এক দশক আগে পড়াশোনার সূত্রে ম্যানচেস্টারে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

রোববারই পেশাদার রেফারি কমিটি ঘটনার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করে। কমিটির মুখপাত্র বলেন, ‘খেলোয়াড়ের অবস্থানের গুরুত্ব বা প্রভাব ভিএআর ঠিকমতো উপলব্ধি করতে পারেননি। তাঁর উচিত ছিল মাঠের পাশের মনিটরে (পিচসাইড স্ক্রিন) ফুটেজটি পুনরায় পর্যালোচনার সুপারিশ করা।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণে যে ভুলটি হয়েছে, তা মেনে নিয়ে আজ সন্ধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সঙ্গে পুরো বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হবে।’

হাওয়ার্ড ওয়েব বিষয়টি মানবিক ভুল হিসেবে মেনে নিলেও শক্ত ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেছেন। প্রিমিয়ার লিগ কর্তাদের মতে, ওয়েবের এই আগাম ও কঠোর পদক্ষেপে উদ্ভূত সংকট অনেকটাই সামাল দেওয়া গেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে চলমান পর্যালোচনাটি দ্রুত শেষ করে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’ নিশ্চিত করেছে যে, ওয়েব ও রেফারি কমিটির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক আপত্তি জানানোর পরিকল্পনা নেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের। ভুলের দায় প্রকাশ্যে স্বীকার করে নেওয়াকে তারা একটি স্বচ্ছ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে।

ফলশ্রুতিতে, আগামী অন্তত ১১ অক্টোবর পর্যন্ত ম্যাচ পরিচালনার সব ধরনের দায়িত্ব থেকে মাঠের বাইরেই বসে থাকতে হচ্ছে ডোনোভিও ও অ্যান্ট্রোবাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights