যমুনা এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত

অনলাইন ডেস্ক

জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন ঢাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর আগেই একটি বগি কসাইবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়।

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর উত্তরায় অবস্থিত বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights