কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার দুজন হলেন বৌলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (৩৪) ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেখ সাদী (৫০)।

র‌্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দুষ্কৃতিকারীরা হামলা করে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় শফিকুল ইসলাম হৃদয় বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ ‍সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার দুজনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights