যশোর-২ আসনে নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।

সোমবার বিকেলে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো হুমকি-ধমকি বা দলীয় চাপের মুখে নয়, আওয়ামী লীগকে ভালোবেসেই তার এ সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী ডা. তৌহিদুজ্জামানকে সমর্থন দিয়ে আপামর জনতার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই আমার দায়িত্ব মনে করি। সংবাদ সম্মেলনে যশোর-২ আসনে নৌকা মার্কার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলার চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights