যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছালে এ কথা নিশ্চিত করেন হুমায়ুন কবির।

শনিবার হিথ্রো বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আবিদা ইসলাম লন্ডনের হাইকমিশনকে আওয়ামীকরণ করে রেখেছেন। বাংলাদেশের স্বার্থ না দেখার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশে নিযুক্ত কোনো হাইকমিশনার বা বাংলাদেশি দূতকে প্রত্যাহার করা হলো।

সূত্র: চ্যানেল ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights